সুনামগঞ্জে কৃষক হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

সুনামগঞ্জ প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৮, ১৪:৩৪আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১৪:৩৫

সুনামগঞ্জ সুনামগঞ্জ ছাতক উপজেলার কৃষক রফিজ হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩১ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় দেন।

রায়ে ছাতক উপজেলার জহিরপুর গ্রামের খানন মিয়া ও সাদীপুর গ্রামের আ. আজিজকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় অপর ২ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০০০ সালে পারিবারি কলহের জেরে নিহত রফিজ মিয়ার ছেলে ও আসামি আজিজের কথাকাটি হয়। এর একপর্যায়ে রফিজ আলী এগিয়ে আসলে তাকে আসামিরা লাঠি দিয়ে মাথায় আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় রফিজকে হাসপাতাল নিয়ে গেলে সেখানের তার মৃত্য হয়। পরদিন নিহত রফিজের ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার তদন্ত শেষে ৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলার দীর্ঘ বিচারকাজ শেষে আদালত বুধবার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের এজলাসে উপস্থিত ছিলেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি খায়রুল কবির রুমেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন