ঐক্যফ্রন্টের সংলাপ ব্যর্থ হবে: এরশাদ

রংপুর প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৮, ১৪:৪১আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১৭:২৩

এইচ এম এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ (বৃহস্পতিবার, ১ নভেম্বর) জাতীয় ঐক্যফ্রন্টের যে সংলাপ হওয়ার কথা, তার সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেছেন, ‘তাদের সাত দফা দাবির কোনোটি মানা সম্ভব নয়। তারা শেখ হাসিনার পদত্যাগ চান, সংসদ ভেঙে দিতে চান, এসব দাবির কোনোটিই মেনে নেওয়া সম্ভব নয়। ফলে সংলাপ ব্যর্থ হবে।’ এরশাদ সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করে বলেন, ‘শেখ হাসিনা কি পদ্যত্যাগ করবেন? এরকম অনেক অসাংবিধানিক দাবি তারা করেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।’

বৃহস্পতিবার দুপুরে রংপুর পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘বিএনপি এখন নেতাবিহীন। তাদের চেয়ারপারসন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে, তারেক রহমান সাজাপ্রাপ্ত হয়ে লন্ডনে অবস্থান করছেন। এখন ড. কামালকে নিয়ে তারা ঐক্যফ্রন্ট করেছে। বিএনপি আদৌ নির্বাচনে অংশ নেবে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে।’

তিনি বলেন, ‘দেশে এখন যত রাজনৈতিক দল থাকুক না কেন, একমাত্র জাতীয় পার্টি আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা রাখে, আর বিএনপি নিজেদের অস্তিত্ব সংকটে রয়েছে। ফলে আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে। তবে আগামী নির্বাচনও অবাধ ও নিরপেক্ষ হবে কিনা সে নিয়ে সংশয় রয়েছে।’

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সংক্রান্ত অধ্যাদেশ প্রসঙ্গে এরশাদ বলেন, ‘ইভিএম সম্পর্কে আমি প্রথম থেকে আপত্তি জানিয়ে আসছি। কারণ, ইভিএমের মাধ্যমে ভোট হলে সেই ভোটে কারচুপি করা সম্ভব। সে কারণে আমি আবারও ইভিএম ব্যবহার না করার জন্য সরকারকে অনুরোধ জানাবো।’

এর আগে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে আসেন এরশাদ। দলের নেতাকর্মীরা সেখানে ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে তিনি মোটর শোভাযাত্রাসহ রংপুর পর্যটন মোটেলে আসেন। এ সময় মহানগর জাপা সভাপতি ও  সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক ইয়াসির আহাম্মেদসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- আ.লীগ-ঐক্যফ্রন্ট সংলাপ আজ, সবার চোখ গণভবনে

/এফএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
‘হাসিনার ১৭ বছরে গ্যাসের যা দাম বেড়েছিল, বিএনপির ৩ মাসে ততটা বেড়েছে’
‘আমি একজন ধর্ষিতার বাবা, খণ্ডিত লাশের বাবা, এই দায়িত্ব কে নেবে’
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে আরও এক শিশুর মৃত্যু 
আজ ‘উত্তাপহীন’ বিসিবি নির্বাচন 
আজ ‘উত্তাপহীন’ বিসিবি নির্বাচন 
শিল্পের কাজ মূর্তি নির্মাণ নয়; মূর্তির সঙ্গে সংলাপ তৈরি করা
সমালোচনার জবাবে আলাপশিল্পের কাজ মূর্তি নির্মাণ নয়; মূর্তির সঙ্গে সংলাপ তৈরি করা
মদ বিক্রির টাকা থেকে পার্টি ফান্ড সংগ্রহ রুখে দিলেন মুখ্যমন্ত্রী বিজয়
মদ বিক্রির টাকা থেকে পার্টি ফান্ড সংগ্রহ রুখে দিলেন মুখ্যমন্ত্রী বিজয়
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত