পদ্মা সেতুর ৭১ শতাংশ কাজ শেষ: ভিজিটরস সেন্টার উদ্বোধনের সময় সেতুমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৮, ১১:১৭আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১১:২৪

পদ্মা সেতুর ভিজিটরস সেন্টার উদ্বোধন করলেন সেতুমন্ত্রী পদ্মা সেতুর ভিজিটরস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতুর সার্ভিস এরিয়া ১ এ ভিজিটরস সেন্টারের উদ্বোধন করেন। এ সময় সেতুমন্ত্রী জানান, ‘পদ্মা সেতুর মূল অংশের ৭১ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে।’

৯৩০০ বর্গফুটের ভিজিটরস সেন্টারের মাল্টিপারপাস হলের ক্যাপাসিটি ১২০ জন। ইনডোর ও আউটডোর ক্যাফের ক্যাপাসিটি ১০০ জন। এছাড়াও একটি ভিআইপি কক্ষ ও একটি সভাকক্ষ রয়েছে। পদ্মা সেতুর ভিজিটরস সেন্টার উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ‘প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬০ ভাগ। সেতুর পিলারের নকশা নিয়ে যে সমস্যা ছিল গতকাল তা দূর হয়ে গেছে।’

ভিজিটরস সেন্টার সম্পর্কে তিনি বলেন, ‘পৃথিবীর সব বড় বড় প্রকল্পে একটি ভিজিটরস সেন্টার থাকে। কারণ, বড় প্রকল্পে অনেক ভিজিটর আসেন। এখান থেকে ভিজিটররা অনেক কিছু জানতে পারবেন ও নিজেদের সমৃদ্ধ করতে পারবেন।’ পদ্মা সেতুর ভিজিটরস সেন্টার

সেতু প্রকল্প সূত্রে জানা গেছে, মূল সেতুর ২৬২টি পাইলের মধ্যে ১৮২টি পাইল ড্রাইভিংয়ের কাজ শেষ হয়েছে। মূল সেতুর দুই প্রান্তের ২টি ট্রানজিশন পিয়ারের ৩২ টি পিয়ারের সবগুলো পাইল শেষ হয়েছে। মূল সেতুর ৪২টি পিয়ারের মধ্যে ১২টি পিয়ারের কাজ শেষ হয়েছে এবং ২১টি পিয়ারের কাজ চলমান আছে। মাওয়া সাইটে মোট ১৭টি ট্রাস এসেছে যার মধ্যে ৫ টি স্থায়ীভাবে ও ১টি অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছে। মাওয়া ও জাজিরা প্রান্তের ৩৫৬ টি ভায়াডাক্টের সবগুলো পাইল বসানো হয়েছে। জাজিরা প্রান্তের ভায়াডাক্টের ৪৭ টি পিয়ারের ১৮ টি শেষ হয়েছে এবং ২৯ টি চলমান আছে। মাওয়া প্রান্তে ভায়াডাক্টের ৪১ টি পিয়ারের মধ্যে ৬ টি শেষ হয়েছে এবং ৩৫ টি চলমান আছে।

নদী শাসনের মোট ৪৬ শতাংশ কাজ শেষ হয়েছে। মোট ১৩ কিলোমিটারের মধ্যে তিন কিলোমিটারের কাজ সম্পূর্ণ হয়েছে এবং বাকি আছে ১০ কিলোমিটার। অন্যদিকে সংযোগ সড়কের কাজ সব শেষ হয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ