গোপালগঞ্জ থেকে শুরু হলো ট্রেন চলাচল, এলাকাবাসীর স্বপ্ন পূরণ

গোপালগঞ্জ প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৮, ১১:১২আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১১:২৪

গোপালগঞ্জ তেকে ট্রেন চলাচল শুরু বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর পৌনে দুইটায় গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ছেড়ে যাওয়ার মধ্যদিয়ে গোপালগঞ্জ থেকে বিভিন্ন রুটে রেল যোগাযোগ শুরু হয়েছে। এর মধ্যদিয়ে গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান ঘটলো। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জ-কাশিয়ানী ৪৪ কিলোমিটার রেল লাইনের উদ্বোধন করেন। ১২শ ৫৮ কোটি টাকা ব্যয়ে এ রেল লাইন নির্মাণ করা হয়।

২০১৫ সালের নভেম্বরে ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্স ও তমা গ্রুপ এই রেল লাইনের কাজ শুরু করে। গত মাসে তারা কাজ শেষ করে। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গোপালগঞ্জ সদর উপজেলার চর বয়রা পর্যন্ত ৪৪ কিলোমিটার রেল লাইন সম্প্রসারণ করা হয়।

গোপালগঞ্জ জেলা সদরে রেল লাইন নির্মাণ হওয়ায় গোপালগঞ্জবাসী খুবই আনন্দিত। তারা এখন অল্প খরচে এবং নিরাপদে বিভিন্ন জয়গায় ভ্রমণ করতে পারবেন। বৃহস্পতিবার নতুন চলু ট্রেনে কেউ রাজশাহী, আবার কেউবা শুধুমাত্র আনন্দ উপভোগ করতে ছেলে মেয়ে নিয়ে কাশিয়ানী পর্যন্ত বেড়াতে যান। আবার সেখান থেকে বাড়ি ফেরেন। সদর উপজেলার উলপুরের ব্যবসায়ী ফিরোজ মোল্লা (৫৩) ও টুঙ্গিপাড়ার বাসিন্দা আকবর আলি জানান, এটা একটা অন্য ধরনের অনুভূতি। আমরা গোপালগঞ্জ থেকে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে স্বল্প খরচে এবং নিরাপদে যেতে পারবো।

রেলওয়ে পশ্চিম জোন এর প্রধান প্রকৌশলী মো. রমজান আলী ও জিএম মজিবুর রাহমান জানান, গোপালগঞ্জ-রাজশাহী ট্রেন চলাচল শুরু হওয়ায় এ অঞ্চলের মানুষের অনেক সুবিধা হবে। এলাকার মানুষের চাহিদা বাড়লে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলে জানান তারা।

রেলপথ মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ বলেন, ‘এই রেলওয়ে চালু হওয়ায় এ অঞ্চলের মানুষ উপকৃত হবে। মানুষের অর্থনৈতিক উন্নয়ন হবে। সারা দেশের সঙ্গে একটা নেটওয়ার্ক তৈরি হলো গোপালগঞ্জের। এই রেল লাইনের উদ্বোধনের মধ্য দিয়ে গোপালগঞ্জ জেলাবাসীর স্বপ্ন পূরণ হলো।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ