টেকনাফে কালভার্টের নিচ থেকে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৮, ১১:৪৭আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১১:৪৭

কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে একটি কালভার্টের নিচ থেকে নিখোঁজ জিয়াউর রহমান (২০) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জিয়া কচুবনিয়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে এবং ইজিবাইক চালক।

পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন জিয়া। এরপর অনেক খোঁজাখুঁজির পরও জিয়ার সন্ধান মেলেনি। আজ সকালে একটি কালভার্টের নিচে তার লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, নিহত জিয়ার শরীরে মারধরের একাধিক চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঁহাতি তো অনেক, কিন্তু পুরোপুরি বাঁহাতি কতজন?
বাঁহাতি তো অনেক, কিন্তু পুরোপুরি বাঁহাতি কতজন?
দুই দশক পর ফের অভিষেক-রানি জুটি
দুই দশক পর ফের অভিষেক-রানি জুটি
অটোরিকশার পেছনে হর্নের মিছিল, অতিষ্ঠ নগরবাসী
অটোরিকশার পেছনে হর্নের মিছিল, অতিষ্ঠ নগরবাসী
বার্নাব্যুতে আজ রিয়াল-ইন্টার মহারণ
বার্নাব্যুতে আজ রিয়াল-ইন্টার মহারণ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে