খুলনা-২ আসনে শেখ হাসিনার নির্দেশে শেখ জুয়েল নির্বাচন করছে: শেখ হেলাল

খুলনা প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৮, ১২:০৭আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১৪:০৫

আওয়ামী লীগের মত বিনিময় সভায় শেখ হেলাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন, ‘নৌকা হচ্ছে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিয়ে মানুষ কখনও বঞ্চিত হয়নি।’ তিনি সব ভেদাভেদ ভুলে নেতার্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘সংগঠনকে গতিশীল করতে হবে। খুলনা-২ আসনে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে শেখ সালাউদ্দিন জুয়েল নির্বাচন করছে। শেখ হাসিনাকে বিজয়ী করতে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একইসঙ্গে খুলনার সব আসনে নৌকার প্রার্থীর জয় নিশ্চিত করতে হবে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্যাম্পেইন ও প্রচারণা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শেখ হেলাল বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে বাংলাদেশ রূপান্তর হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায়। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা যা করেছেন অতীতে কোনও সরকার তা করেনি। পদ্মাসেতু নির্মাণ কাজ শেষ হলে এ অঞ্চলের চেহারা পাল্টে যাবে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে।’

তিনি আরও বলেন, ‘খুলনাকে মাদক, চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসীমুক্ত করা হবে। যারা মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে এবং যাদের নামে এসব অভিযোগ আসবে তাদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থাই নয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে।’

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন। বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক মিজানুর রহমান মিজান এমপি। এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, কাজি আমিনুল হক, শেখ হায়দার আলী, কাজী এনায়েত হোসেন, বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবির, এমডিএ বাবুল রানা, অ্যাড. আইয়ুব আলী শেখ, জামাল উদ্দিন বাচ্চু, অ্যাড. মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা। সভা পরিচালনা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ দফতর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পুলিশের নজরবন্দি আইভী
সর্বশেষ খবর
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে সভা
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে সভা
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রবিবার
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রবিবার
ঢাকা বাসযোগ্য নয়, প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে: মির্জা ফখরুল
ঢাকা বাসযোগ্য নয়, প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে: মির্জা ফখরুল
কর্মসংস্থান নিয়ে চীনের ১৮ দফা কর্মপরিকল্পনায় যা যা আছে
কর্মসংস্থান নিয়ে চীনের ১৮ দফা কর্মপরিকল্পনায় যা যা আছে
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি
বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি