লালমনিরহাটে ১৪ লাখ রুপিসহ ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৮, ১৩:০৯আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ১৩:০৯

লালমনিরহাট

লালমনিরহাটে ১৪ লাখ ভারতীয় রুপিসহ আবু সালেহ (৪২) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যবসায়ী আবু সালেহ রাজধানী ঢাকার ফার্মগেট তেঁজকুনিপাড়া ১৬৩/৬ এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। তার তৈরি পোশাক ব্যবসা রয়েছে বলে পুলিশকে জানিয়েছেন তিনি।

শুক্রবার (২ নভেম্বর) দিনগত রাতে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তিস্তা সড়ক সেতু টোলপ্লাজায় আটক করে তল্লাশি চালায় সদর থানা পুলিশ।এসময় আবু সালেহের শরীরে ও ট্রাভেল ব্যাগ থেকে ১৪ লাখ ৬৮ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞসাবাদ শেষে ১৯৭৪ সালের বিষেশ ক্ষমতা আইনের ২৫(বি) ১(বি) ধারায় ব্যবস্থা মামলা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বিদ্যুৎ-জ্বালানি খাত: বরাদ্দের চেয়ে নীতিগত সংস্কারে জোর দেওয়ার পরামর্শ
বাজেটে বিদ্যুৎ-জ্বালানি খাত: বরাদ্দের চেয়ে নীতিগত সংস্কারে জোর দেওয়ার পরামর্শ
চুক্তির পরও প্রতি রাতে হরমুজে ড্রোন ছুড়ছে ইরান: যুক্তরাষ্ট্র
চুক্তির পরও প্রতি রাতে হরমুজে ড্রোন ছুড়ছে ইরান: যুক্তরাষ্ট্র
‘ওপর মহলের নির্দেশে সংবাদ করেছি’, হেফাজতকাণ্ড মামলায় জিজ্ঞাসাবাদে রুপা–বাবু
‘ওপর মহলের নির্দেশে সংবাদ করেছি’, হেফাজতকাণ্ড মামলায় জিজ্ঞাসাবাদে রুপা–বাবু
কম্বোডিয়ায় সাইবার প্রতারণার জাল: চার দিনে ফিরলেন ২২১ বাংলাদেশি
কম্বোডিয়ায় সাইবার প্রতারণার জাল: চার দিনে ফিরলেন ২২১ বাংলাদেশি
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি