মওলানা ভাসানীর মাজারে পৃথকভাবে শ্রদ্ধা জানালো ঐক্যফ্রন্ট ও বিএনপি

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৮, ১৩:৪৫আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৭:৫৪

ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় ঐক্যফ্রন্ট নেতারা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে পৃথকভাবে শ্রদ্ধা জানিয়েছে ঐক্যফ্রন্ট ও বিএনপি। ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ড. কামাল হোসেন এবং বিএনপির পক্ষ থেকে বিএনপির সহসভাপতি আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়।

শনিবার ( ১৭ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে ড. কামাল পুস্পস্তপক অর্পণ করেন। এসময় কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন। ড. কামাল মাজার থেকে বের হওয়ার পরপরই বিএনপি আলাদাভাবে মাজারে পুস্পস্তপক অর্পণ করে। কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি আব্দুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু ও সহ-প্রচার সম্পাদক শামিমুর রহমান শামীম, জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মাজারে আলাদাভাবে শ্রদ্ধা জানান।

ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপি নেতারা ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে না গিয়ে আলাদাভাবে পুস্পস্তপক অর্পণ করার বিষয়ে জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা বলেন, ‘আলাদা করে পুস্পস্তপক অর্পণের কোনও বিশেষ কারণ নেই। ড. কামাল আলাদা গাড়িতে গিয়েছেন। আমরা দলীয় নেতাকর্মীদের নিয়ে শহর থেকে বের হতে একটু দেরি হওয়ায় গ্যাপ পড়েছে। আর কিছু না।’

 

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি