আশুলিয়ায় গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

সাভার প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ১২:৩৮আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১২:৪২

বন্দুকযুদ্ধ সাভারের আশুলিয়ায় এক যুবককে ৮ টুকরো করে হত্যার ঘটনার মূল হোতা বাবুল হোসেন মুন্সী (২৭) গ্রেফতারের পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ভোরে আশুলিয়ার নিশ্চিতপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। নিহত বাবুল মিয়া বরগুনা জেলার সোনাতলা থানার টেকনি গ্রামের বাসিন্দা।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন,‘বাবুলের বিরুদ্ধে অন্য থানায় কোনও মামলা রয়েছে কিনা বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে অন্য কোনও থানায় মামলার তথ্য পাওয়া যায়নি।’

পুলিশ জানায়, গত ১২ নভেম্বর সোমবার আশুলিয়ার ইয়ারপুর এলাকার পোশাক শ্রমিক মেহেদী হাসান টিপুকে অপহরণের পর হত্যা করে লাশ ৮ টুকরা করে ফ্রিজে ভরে রাখে বাবলু মিয়া। পরে এ ঘটনায় বাবলুকে প্রধান আসামি করে নিহতের স্ত্রী শম্পা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাবুল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর ভোর রাতে তার অনান্য সহযোগীরা ইয়ারপুর এলাকার মুন্নার বাগানে অবস্থান করছে, এমন খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়।এর একপর্যায়ে বাবুল গুলিবিদ্ধ হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আশুলিয়ার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, ‘গ্রেফতারের পর বাবুলকে নিয়ে অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে বাবুল গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্যাকবলিত ২৯০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন আইইউবির শিক্ষার্থীরা
বন্যাকবলিত ২৯০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন আইইউবির শিক্ষার্থীরা
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের