যশোরে যুবক খুন

যশোর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ১৪:২৯আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৪:৩৭

নিহতের স্বজনদের আহাজারি যশোর শহরে পাপ্পু (২১) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। যখম করেছে তার ভাই দীপুকেও (২৪)। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বড়বাজারের মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত পাপ্পু ও আহত দীপু যশোর শহরের খালধার রোড এলাকার জিল্লুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, শহরের খালধার রোড এলাকার মাদক ব্যবসায়ী অপুর নেতৃত্বে কয়েকজন দীপুর ফ্লেক্সিলোডের দোকানে আসে। এরপর তারা দীপুকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় খবর পেয়ে পাপ্পু ঠেকাতে এলে সন্ত্রাসীরা ধারাল অস্ত্র দিয়ে তার বুকে কোপ দেয়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পাপ্পু মারা যান।

পাপ্পুর দাদি সুফিয়া খাতুন সাংবাদিকদের বলেন, ‘বড়ভাইকে সন্ত্রাসীরা মারধর করছে শুনে পাপ্পু ঠেকাতে যায়। এরপর শুনি পাপ্পুকে খুন করে ফেলেছে সন্ত্রাসীরা।’

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক আব্দুর রহিম মোড়ল জানান, প্রচুর রক্তক্ষরণের কারণে ছেলেটির মৃত্যু হয়েছে। আহত যুবকের শরীর থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সে শঙ্কামুক্ত নয়। তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

যশোরে কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, ‘ফ্লেক্সিলোড ব্যবসায়ী দীপুর সঙ্গে স্থানীয় লোকজনের পূর্বশত্রুতা ছিল। সকালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত ও তার ভাই আহত হয়েছেন। পুলিশ হামলাকারীদের শনাক্ত করতে পেরেছে। তাদের আটকে অভিযান শুরু হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে