পুটখালী সীমান্ত থেকে ১১৬২ বোতল ফেনসিডিল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ১৪:৪০আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৪:৪০

বেনাপোল সীমান্ত থেকে উদ্ধার করা ফেনসিডিল

বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১১৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কোনও পাচারকারীকে আটক করতে পারেনি তারা। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শিকড়ী গ্রামের একটি ধান ক্ষেত থেকে ফিনসিডিলগুলো উদ্ধার করে বিজিবি।

পুটখালী ক্যাম্পের সুবেদার আবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চোরাকারবারিরা বড় ধরণের একটি মাদকের চালান ভারত থেকে পাচার করে এনে শিকড়ী গ্রামের একটি ধান ক্ষেতে রেখেছে। এ সংবাদের ভিত্তিতে পুটখালী ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে কার্টুন ভর্তি ফেনসিডিল ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ সময় সেখান থেকে ১১৬২ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার ১১৬২ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরির আগে সামাজিক যোগাযোগমাধ্যম গুছিয়ে নেবেন কেন
চাকরির আগে সামাজিক যোগাযোগমাধ্যম গুছিয়ে নেবেন কেন
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি