মাগুরা-১ আসনে বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন জেল হাজতে

মাগুরা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ১৪:৪৫আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৪:৪৭

মনোয়ার হোসেন খান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খানকে জেল হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) মাগুরা জেলা ও দায়রা জজ আদালত এ আদেশ দেন। দীর্ঘদিন বিদেশে আত্মগোপনে থাকা বিএনপির এ নেতা সম্প্রতি হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন লাভ করেন। পরবর্তীতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তার জামিন আদেশ বাতিল করা হয়।
মাগুরা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কামাল হোসেন জানান, ২০১৫ সালে মাগুরা সদরের মঘির ঢালে ট্রাকে পেট্রোল বোমা হামলায় পাঁচ বালু শ্রমিক নিহত হয়। তৎকালীন মাগুরা জেলা বিএনপি’র সহ-সভাপতি মনোয়ার হোসেন খানসহ ২৩ জনের নামে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি ওসি ইমাউল হক। দীর্ঘদিন বিদেশে আত্মগোপনে থেকে সম্প্রতি হাইকোর্ট থেকে তিনি ৮ সপ্তাহের জন্য আগাম জামিন নেন। কিন্তু তথ্য গোপন করার অভিযোগে পরবর্তীতে উচ্চ আদালত তার জামিন বাতিল করে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে তিনি মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান জামিনের আবেদন বাতিল করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় অন্য আসামিরা জামিনে আছেন।

/ওআর/
সম্পর্কিত
রায়ে সন্তোষ আছিয়ার মায়ের, দ্রুত কার্যকরের দাবি
সেই ছাত্রদল নেতা গ্রেফতার
কনস্টেবলকে থাপ্পড় মেরে সাবেক ছাত্রদল নেতা বললেন ‘ক্ষমা চেয়েছি’
সর্বশেষ খবর
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ