জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের অর্থায়নের দাবিতে জামালপুরে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ১৫:৩৫আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৫:৩৫

সচেতন নাগরিক কমিটির মানববন্ধন প্যারিস চুক্তি বাস্তবায়ন ও জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থায়ন নিশ্চিতের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সচেতন নাগরিক কমিটির জামালপুর শাখা। কনফারেন্স অব পার্টিস-২৪ (কপ-২৪) সম্মেলনকে সামনে রেখে বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক মীর আনসার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন— অধ্যাপক এস এম কায়েদ-উজ-জামান, অজয় কুমার পাল, মনিকা আক্তার প্রমুখ।

বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উন্নত দেশগুলো অর্থঋণ হিসেবে যে টাকা অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে দিতে চেয়েছে, তা অনুদান হিসেবে দেওয়ার দাবি জানান।

প্রসঙ্গত, আগামী ২-১৪ ডিসেম্বর পোল্যান্ডে ‘কপ-২৪’ সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হয়েও যেসব দেশ ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণের দাবি জানানো হবে। এছাড়া প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নের বিষয়েও সম্মেলনে আলোচনা করা হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’