সাতক্ষীরায় দুই মৎস্য ঘের কর্মচারীর সংঘর্ষে নিহত ১

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ১৫:৫৬আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৫:৫৮

সাতক্ষীরায় দুই মৎস্য ঘের কর্মচারীর সংঘর্ষে নিহত ১ সাতক্ষীরায় একটি মৎস্য ঘেরে দুই কর্মচারীর মারামারিতে হরিপদ সরদার (৩৫) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯) নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের গোলাখালী মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে। নিহত হরিপদ কালিঞ্চি গ্রামের তারাপদ সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, শফিকুল ইসলাম ওরফে খোকন নামে এক ব্যক্তির গোলাখালীতে একটি মৎস্য ঘের রয়েছে। ওই ঘেরে উজ্জল হরিপদ কর্মচারী হিসেবে কাজ করতেন। সকালে উজ্জল ও হরিপদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে দুইজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উজ্জলের আঘাতে হরিপদ ঘটনাস্থলে নিহত হন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, দুই মৎস্য ঘের কর্মচারীর মারামারিতে হরিপদ নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

/ওআর/
সম্পর্কিত
প্রযুক্তি ও আধুনিক সেবায় বদলে গেছে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
সালিশ পছন্দ না হওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন