শার্শায় মাদকদ্রব্যসহ দুই ব্যবসায়ী আটক

বেনাপোল (যশোর ) প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৮, ১২:২৯আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১২:২৯

পৃথক অভিযানে জব্দ মাদক দ্রব্য, আটকদের একজন ও বিজিবি সদস্যরা যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ৮০০ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৯৪৫ পিস ইয়াবা ও ১৩৮ বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা হয়েছে দুই মাদক ব্যবসায়ীকে। শুক্রবার (৩০ নভেম্বর) সকালে বৃত্তি আঁচড়া ও শিকারপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক ও ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, বেনাপোল পোর্ট থানার বৃত্তি আঁচড়া গ্রাম থেকে ঝিকরগাছা থানার হাসান বশিরের ছেলে নাহিদ হাসানকে (২০) ৫০৯ বোতল ফেনসিডিল এবং শার্শা উপজেলার টেংরালী গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আব্দুল জব্বারকে (৪০) ২৯৩ বোতল ফেনসিডিল ও ৩৮ বোতল মদসহ আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন চোরা কারবারিরা বড় ধরনের মাদকের চালান ভারত থেকে পাচার করে এনে বেনাপোলের বৃত্তি আঁচড়া, অগ্রভুলোট, পাচ ভুলোট ও শিকারপুর গ্রামে মজুদ করছে। এই সংবাদের ভিত্তিতে শিকারপুর, অগ্রভুলোট, পাঁচভুলোট ও বেনাপোল কোম্পানি সদরের বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা পৃথক অভিযান চালায়। অভিযানে ৩ হাজার ৯৪৫ পিস ইয়াবা, ৮০০ বোতল ফেনসিডিল ও ১৩৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন