শিক্ষকের নির্যাতনে মাদ্রাসাছাত্রের মৃত্যুর অভিযোগ

ফেনী প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৮, ১২:৪৭আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৫:৫৫

জহিরুল ইসলাম শাকিব ফেনীতে শিক্ষকের নির্যাতনে জহিরুল ইসলাম শাকিব (১৫) নামে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী শহরতলির লালপোল এলাকায় হালিমা সাদিয়া মাদ্রাসা  থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে  পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা মাদ্রাসা শিক্ষক মাওলানা করিমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত মাদ্রাসাছাত্র জহির ফেনী শহরের পূর্ব উকিলপাড়া এলাকার আবদুল খালেক ভবনের প্রবাসী আবদুল আউয়ালের ছেলে।

ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ প্রাথমিকভাবে সুরতহাল করেছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে।’ ‍

নিহতের মামা মিজানুর রহমান ও শামসুল আলম  অভিযোগ করেন, ১০ দিন আগে তাদের ছেলে সুস্থ অবস্থায় মাদ্রাসায় যায়।  সে প্রায় সময় অভিযোগ করতো শিক্ষকরা তাকে নির্যাতন করে এবং ঠিকমতো খাবার দেয় না।

ফেনী সদর হাসপাতালের  চিকিৎসক সাহাব উল্লাহ রিটু জানান, শিশুটির গলায় ও কোমরে আঘাতের চিহ্ন আছে।

এদিকে পুলিশের কাছে আটক মাদ্রাসা শিক্ষক মাওলানা করিম অভিযোগ অস্বীকার করে বলেন,  ‘ছাত্রটি জানালার সঙ্গে গামছা প্যাঁচিয়ে আত্মহত্যা করেছে বলে শুনেছি।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’