‘মা আর খাবার নিয়ে আসবে না’

রাজবাড়ী প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৮, ১৬:০৫আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৮:১৫

রাজবাড়ী রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে ছেলের জন্য দুপুরের খাবার নিয়ে যাওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় অমেলা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজবাড়ী সদর থানার এস আই মো. মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত অমেলা বেগম ওই ইউনিয়নের বড় লক্ষ্মীপুর এলাকার মৃত মৃদ্ধার স্ত্রী।

অমেলা বেগমের ছেলে মালেক বলেন, ‘আমি গঙ্গাপ্রসাদপুর এলাকায় ক্ষেতে কাজ করছিলাম। খাবার নিয়ে মা আমার কাছে আসার সময় অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই মারা গেছেন। মা আর আমার জন্য খাবার নিয়ে আসবে না।’

তিনি জানান, ওই এলাকায় একটি অটোরিকশা রাস্তার পাশে থামানো ছিল। অটোরিকশায় চালক না থাকলেও গাড়িতে চাবি লাগানো ছিল। শুনেছি একটি বাচ্চা ছেলে চাবি দিয়ে অটোরিকশার পিকাপ ঘুরালে গাড়িটি আমার মাকে নিয়ে পাশের খালে পড়ে যায়।

রাজবাড়ী সদর থানার এস আই মো. মামুন বলেন, ‘এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’