চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দুই ভাইকে কুপিয়ে আহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৮, ১৪:১০আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৪:১০

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সদর উপজেলা শহরের ইসলামপাড়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে ঢুকে কুপিয়ে গুরুতর আহত করেছে মাদক ব্যবসায়ী রনিসহ তার লোকজন। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত দুই ভাই হলেন, আমির হোসেন (২২) ও নুর হোসেন (২৪)। আহতরা হলেন উপজেলা শহরের ইসলামপাড়ার ইউনুস আলীর ছেলে।

জানা যায়, শনিবার সকালে আমির হোসেন প্রতিবেশী মাদক ব্যবসায়ী রনিকে মাদক বিক্রয় করতে নিষেধ করে। এতে রনি, জনি, বিদ্যুৎ ও আলিম ক্ষিপ্ত হয়ে আমির হোসেনের বাড়িতে ঢুকে আমির হোসেন ও তার ভাই নুর হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে। আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমির হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

আহত আমির হোসেনের বাবা ইউনুস আলী জানান, মাদক বিক্রয় করার সময় বাধা দিলে প্রতিবেশী রনি ও জনিসহ তার লোকজন এ ঘটনা ঘটিয়েছে। 

চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা
রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
বিয়ে করলেন টেইলর সুইফট, কী ছিল জমকালো আয়োজনে?
বিয়ে করলেন টেইলর সুইফট, কী ছিল জমকালো আয়োজনে?
‘আমেরিকা ও ইসরায়েলের ধ্বংস’ স্লোগানে শুরু খামেনির শেষ বিদায়
‘আমেরিকা ও ইসরায়েলের ধ্বংস’ স্লোগানে শুরু খামেনির শেষ বিদায়
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
এতদিন কোথায় ছিল খামেনির লাশ