উন্নয়ন তথ্য প্রচারের পাশাপাশি বাড়ি বাড়ি ভোট ভিক্ষা করতে হবে: কাজী নাবিল আহমেদ

যশোর প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৮, ১৪:১১আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৫:৩২

বক্তব্য রাখছেন কাজী নাবিল আহমেদ যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘গত ১০ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে- শুধু এ কথায় ভোট হবে না। প্রতিটি ঘরে গিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের তথ্য প্রচারের পাশাপাশি সবার কাছে ভোট ভিক্ষা করতে হবে।’

শনিবার (১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে যশোর সদরের উপশহর ইউনিয়ন পরিষদে দলের ইউনিয়ন কমিটির কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কাজী নাবিল আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এখানে অনেক যোগ্য প্রার্থী রয়েছেন। দলীয় পদ থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধি পদে তারা মনোনয়ন চান। জননেত্রী শেখ হাসিনা তাদের মধ্যে কাউকে মনোনয়ন দিলে তখন আর কোনও কথা থাকে না।’

তিনি বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি, জননেত্রী শেখ হাসিনা আমাদের নেত্রী, দল হলো আওয়ামী লীগ আর নৌকা হচ্ছে আমাদের মার্কা। কোনও কারণে ব্যক্তি হিসেবে আমার ওপর আপনাদের ক্ষোভ, অভিমান থাকতে পারে। কিন্তু জননেত্রীর প্রতি কারও ক্ষোভ বা অনুযোগ নেই। তিনিই আমাকে নৌকা দিয়েছেন। এখন আমাদের সবার উচিত জননেত্রীর নির্দেশনা পালন করা।’

দেশের উন্নয়ন প্রসঙ্গে কাজী নাবিল আরও বলেন, ‘বিভিন্ন দেশে গেলে তাদের কাছে বাংলাদেশের এমন উন্নয়নের কারণ কী, কীভাবে সম্ভব হয়েছে- এমন নানা প্রশ্ন শুনি। আমাদের একটাই জবাব, জননেত্রী শেখ হাসিনা আছেন বলেই উন্নয়ন। সারাবিশ্ব আজ অবাক, বিস্মিত গত ১০ বছরে বাংলাদেশের এমন পরিবর্তনে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গত ১০ বছরে যশোর হয়েছে প্রথম ডিজিটাল জেলা, ৫০০ শয্যার যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের কাজ এগিয়ে চলছে, বিমানবন্দর আধুনিকীকরণ হচ্ছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হচ্ছে সম্প্রসারণের কাজ, এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি ভৈরব নদ সংস্কারের কাজ হচ্ছে দ্রুতগতিতে, শতভাগ বিদ্যুতায়নের কাজ হয়েছে, মহাসড়কগুলোর কাজ হচ্ছে। এসব উন্নয়নের কাজ অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। সেক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র বিভেদ ভুলে সকলে কাঁধে কাঁধ রেখে সারাদেশে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। ’
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. তবিবর রহমানের সভাপতিত্বে কর্মিসভায় অন্যদের মধ্যে সদর আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সেক্রেটারি মেহেদি হাসান মিন্টু, জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদ কচি, সুখেন মজুমদার, ইউপি চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, রেজাউল হক বিন্দু, শওকত হোসেন রত্ন, হাসান জহির, মাসুদুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।

/এসএসএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
রাষ্ট্রীয় টিভিতে প্রকাশ্যে খামেনির কফিন
রাষ্ট্রীয় টিভিতে প্রকাশ্যে খামেনির কফিন
আজ শুরু বিশ্বকাপের শেষ ষোলো, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
আজ শুরু বিশ্বকাপের শেষ ষোলো, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
জুলাই গণঅভ্যুত্থানে কমপক্ষে ২ হাজার মানুষ শহীদ হয়েছেন: প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে কমপক্ষে ২ হাজার মানুষ শহীদ হয়েছেন: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
এতদিন কোথায় ছিল খামেনির লাশ