হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল

হবিগঞ্জ প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৮, ১২:৪৫আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৩:২২

ড. রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসনে ঐক্যফ্রন্ট থেকে প্রার্থী ও প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রবিবার (২ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ এ ঘোষনা দেন।
সিটি ব্যাংক থেকে ঋণ খেলাপীর কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানানো হয়।
এদিকে ব্যক্তিগত তথ্য গোপন ও হলফনামায় সাক্ষর না থাকার কারণে একই আসনের মহিলা এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, ২০০১ সালের নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবিরয়া। এরপর ২০০৫ সালের ২৭ জানুয়ারি সদর উপজেলার বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় তিনিসহ পাঁচজন নিহত হন। এ ঘটনার পর এ বছর তার ছেলে ড. রেজা কিবরিয়া ড. কামাল হোসেনের দল ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করার জন্য হবিগঞ্জ-১ আসনের দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। পরবর্তীতে তিনি সরকারি মনোনয়নপত্র সংগ্রহ করে জেলা রিটার্নিং অফিসারের কাছে জমা দেন। আজ যাচাই-বাছাইকালে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনিশ্চিত নাগেলসম্যানের ভবিষ্যৎ, জার্মানির ডাগআউটে কি তবে ক্লপ   
অনিশ্চিত নাগেলসম্যানের ভবিষ্যৎ, জার্মানির ডাগআউটে কি তবে ক্লপ   
কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে নারী নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে নারী নিহত
লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিলো আমিরাত
লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিলো আমিরাত
শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী
শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি