যশোর-৩ আসনে শাহীন চাকলাদারের মনোনয়নপত্র বাতিল

যশোর প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৮, ১৩:০৫আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৫:১০

যশোর-৩ আসনে শাহীন চাকলাদারের মনোনয়নপত্র বাতিল

আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন চাকলাদারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রবিবার (২ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল মনোনয়নপত্র বাছাইকালে এ ঘোষণা দেন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেহেতু তিনি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন, কিন্তু এর সপক্ষে কোনও কাগজপত্র জমা দেননি। তাছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটারদের ১ শতাংশের স্বাক্ষরও জমা দেননি, সে কারণে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।’
যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পান বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
এছাড়া, যশোর-২ আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি মনিরুল ইসলামকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করতে হবে। কারণ, তিনি এবার দলের মনোনয়ন পাননি। ওই আসনে এবার দলের মনোনয়ন পেয়েছেন মেজর জেনারেল (অব.) ডাক্তার নাছির উদ্দিন।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জার্মানির পর বিশ্বকাপ থেকে বাদ পড়লো নেদারল্যান্ডস
জার্মানির পর বিশ্বকাপ থেকে বাদ পড়লো নেদারল্যান্ডস
এসএসসি পাসে আনসার ব্যাটালিয়নে চাকরির সুযোগ, আবেদনগ্রহণ চলছে
এসএসসি পাসে আনসার ব্যাটালিয়নে চাকরির সুযোগ, আবেদনগ্রহণ চলছে
দুর্বৃত্তদের হামলার শিকার জবির পুরোহিত 
দুর্বৃত্তদের হামলার শিকার জবির পুরোহিত 
আহমদ ছফার শেষ ফোন : ‘আকাশের দিকে তাকাও, মেঘটা কত সুন্দর’
আহমদ ছফার শেষ ফোন : ‘আকাশের দিকে তাকাও, মেঘটা কত সুন্দর’
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি