গোপালগঞ্জে শেখ হাসিনার মনোনয়নপত্র বৈধ, বিএনপির প্রার্থীসহ ৩ জনের বাতিল

গোপালগঞ্জ প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৮, ১৩:৫২আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৫:০৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এরমধ্যে গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী এসএম জিলানীসহ তিনটি আসনে মোট ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে।

রবিবার (২ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ-১ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সামছুল আলম খান চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। দাখিল করা ভোটারদের স্বাক্ষর ঠিক না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়। গোপালগঞ্জ-২ আসনে ৫ জন প্রার্থীর সবারই মনোনয়নপত্র বৈধ হয়েছে।

অন্যদিকে, গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। বাতিল হয়েছে বিএনপির প্রার্থী এস এম জিলানী ও জাতীয় পার্টির এজেডএম অপু শেখের মনোনয়নপত্র। যথাযথ কাগজপত্র ও স্বাক্ষর না থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরমধ্যে আওয়ামী লীগের ৩ জন, বিএনপির ৬ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ৩ জন, জাতীয় পার্টির ২ জন, বাসদের ১ জন, এলডিপির ১ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৩ জন।

/এসএসএ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
নিরাপত্তায় ঢাকা ও ফাঁকা গোপালগঞ্জ: এসপি বললেন, ‘এখানকার মানুষ শান্তিপ্রিয়’
সর্বশেষ খবর
বার কাউন্সিলে ফের অ্যাডহক কমিটি, দায়িত্ব পেলেন কারা?
বার কাউন্সিলে ফের অ্যাডহক কমিটি, দায়িত্ব পেলেন কারা?
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে নেতাকর্মীদের ক্ষোভ
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে নেতাকর্মীদের ক্ষোভ
ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত ৩ পুলিশ কারা, কী ব্যবস্থা নিলো প্রশাসন
ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত ৩ পুলিশ কারা, কী ব্যবস্থা নিলো প্রশাসন
বুধবার বন্ধ থাকবে দেশের সব জ্বালানি তেলের ডিপো
বুধবার বন্ধ থাকবে দেশের সব জ্বালানি তেলের ডিপো
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল
চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা