কু‌ড়িগ্রা‌মে ১৯ প্রার্থীর ম‌নোনয়ন বা‌তিল

কু‌ড়িগ্রাম প্র‌তি‌নি‌ধি
০২ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৬আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৪

কুড়িগ্রাম কু‌ড়িগ্রা‌মে চার‌টি সংসদীয় আস‌নে বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক দল ও স্বতন্ত্র প্রার্থী হি‌সে‌বে ম‌নোনয়ন প্রত্যাশীদের মধ্য থে‌কে যাচাই বাছাই শে‌ষে ১৯ জন প্রার্থীর ম‌নোনয়ন বা‌তিল ক‌রে‌ছেন জেলা রিটা‌র্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছা.সুলতানা পারভীন। এর ম‌ধ্যে কু‌ড়িগ্রাম-৩ আসন থে‌কে বিএনপি মনোনীত প্রার্থী এবং কু‌ড়িগ্রাম -৪  আসন থে‌কে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরও ম‌নোনয়ন বা‌তিল করা হ‌য়ে‌ছে।

জেলা রিটা‌র্নিং কমর্কর্তার কার্যালয় সূ‌ত্রে  জানা গে‌ছে, রবিবার (২ ডিসেম্বর)প্রার্থী যাচাই বাছাই শে‌ষে ম‌নোনয়ন ফরম ও হলফ নামায় বিভিন্ন ত্রু‌টির কার‌ণে কু‌ড়িগ্রাম -৩ আস‌নে বিএন‌পি থে‌কে দলীয় ম‌নোনয়ন পাওয়া আব্দুল খা‌লেক এবং কু‌ড়িগ্রাম -৪ আসন থে‌কে আওয়ামী লীগ থে‌কে দলীয় ম‌নোনয়ন পাওয়া সাবেক এম পি জাকির হোসেনসহ চার‌টি  আসন থে‌কে ১৯ জনের ম‌নোনয়ন বা‌তিল ঘোষণা করা হয়।   

বা‌তিল হওয়া অন্যান্য প্রার্থী‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছেন কু‌ড়িগ্রাম-১ আস‌নের স্বতন্ত্র প্রার্থী আতাউল গ‌ণি, কু‌ড়িগ্রাম-২ আসন থে‌কে স্বতন্ত্র প্রার্থী বীর প্রতীক আব্দুল হাই, চৌধুরী স‌ফিকুল ইসলাম এবং আবু সু‌ফিয়ান, কু‌ড়িগ্রাম -৪ আসন থে‌কে স্বতন্ত্র প্রার্থী ও গণজাগরণ ম‌ঞ্চের মুখপাত্র ডা.ইমরান এইচ সরকার সহ ১৩ জ‌ন। ত‌বে ম‌নোনয়ন বা‌তিল হওয়া অ‌নেক প্রার্থী ম‌নোনয়ন ফি‌রে পাওয়ার জন্য আ‌পিল কর‌বেন ব‌লে জানা গে‌ছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইলিশের দাম কেন এত বেশি, এক পিস ২৩ হাজার টাকায় বিক্রি
ইলিশের দাম কেন এত বেশি, এক পিস ২৩ হাজার টাকায় বিক্রি
৩ মিনিটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ ডাকার কারণ জানালেন কৃষি কর্মকর্তা
৩ মিনিটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ ডাকার কারণ জানালেন কৃষি কর্মকর্তা
সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন
সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?