হিলিতে নৌকা প্রতীককে বিজয়ী করতে প্রচারণায় নেমেছেন মুক্তিযোদ্ধারা

হিলি প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৮, ১৭:২৯আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৯

হিলিতে নৌকা প্রতিককে বিজয়ী করতে প্রচারণায় নেমেছেন মুক্তিযোদ্ধারা দিনাজপুরের হিলিতে দিনাজপুর-৬ আসনে (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট উপজেলা) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিবলী সাদিককে বিজয়ী করতে প্রচারণায় নেমেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা।

বুধবার দুপুর ১২টায় হিলি স্থলবন্দরের চেকপোস্ট গেট থেকে হাকিমপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীর নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধারা দুটি ট্রাকে করে গণসংযোগ শুরু করেন। মুক্তিযোদ্ধারা হিলিসহ ঘোড়াঘাট, বিরামপুর ও নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় গিয়ে গণসংযোগ করছেন এবং জনগণের কাছে নৌকা প্রতীকের জন্য ভোট চাইছেন।

হাকিমপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী বাংলা ট্রিবিউনকে বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিবলী সাদিককে বিজয়ী করতে আমরা প্রচারণায় নেমেছি। স্বাধীনতা বিরোধীরা যাতে ক্ষমতায় আসতে না পারে এবং তাদের রুখে দেওয়ার জন্য মুক্তিযোদ্ধারা প্রচারণায় নেমেছে। আমরা হিলিসহ ঘোড়াঘাট, বিরামপুর, নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় যাচ্ছি এবং সেখানে গণসংযোগ করছি। সেই সঙ্গে জনগণকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তালের সেমাইয়ে মিশুক শরতের মিষ্টি স্বাদ, রইল সহজ রেসিপি
তালের সেমাইয়ে মিশুক শরতের মিষ্টি স্বাদ, রইল সহজ রেসিপি
বর্জ্য থেকে বিদ্যুৎ: পরিবেশের ঝুঁকি কতটা 
বর্জ্য থেকে বিদ্যুৎ: পরিবেশের ঝুঁকি কতটা 
‘স্প্যানিশ ফুটবলে মেসি-রোনালদোর বিনিয়োগ আমাদের জন্য সম্মানের’
‘স্প্যানিশ ফুটবলে মেসি-রোনালদোর বিনিয়োগ আমাদের জন্য সম্মানের’
স্বাধীনতার কত বছর পর ঢাকার সিনেমায় ফেরেন শবনম, জানালেন নিজেই
স্বাধীনতার কত বছর পর ঢাকার সিনেমায় ফেরেন শবনম, জানালেন নিজেই
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা?