কোনও সন্দেহ নেই এবারও আ.লীগ সরকার গঠন করবে: ডা. প্রাণ গোপাল দত্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৮ আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনি জনসভায় ডা. প্রাণ গোপাল দত্ত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর মতো ভালো প্রার্থীর কোনও বিকল্প নেই। তিনি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের এই বিজয়ের মাসে তাকে বিজয়ের বেশে আবারও দেখতে চাই। আমি বিশ্বাস করি এবারও আওয়ামী লীগ সরকার গঠন করবে। এই বিশ্বাস থেকে আমাকে বিন্দুমাত্র কেউ টলাতে পারবে না।’

আজ বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে ফিরোজুর রহমান ওলিও উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ঘোষণা করেছেন, প্রত্যেক জেলায় একটি করে মেডিক্যাল কলেজ হবে। প্রত্যেক জেলায় একটি করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। স্বপ্ন পূরণ করতে হলে জননেত্রী শেখ হাসিনাকে এবারের নির্বাচনে বিজয়ী করতে হবে। এর কোনও বিকল্প নেই।’

সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিওর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক ও উবায়দুল মোকতাদির চৌধুরীর স্ত্রী প্রফেসর ফাহিমা খাতুন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকনসহ দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী সেখানে উপস্থিত ছিলেন।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
কলকাতায় মারা গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
সর্বশেষ খবর
ইউনিয়ন নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠক বসছে আজ
ইউনিয়ন নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠক বসছে আজ
দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, পরীক্ষক বাধ্যতামূলক অবসরে
দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, পরীক্ষক বাধ্যতামূলক অবসরে
অভিবাসন অপরাধ দমনে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য
অভিবাসন অপরাধ দমনে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য
স্থানীয় নির্বাচনে প্রভাব বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: চিফ হুইপ
স্থানীয় নির্বাচনে প্রভাব বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা