মুন্সীগঞ্জে মোবাইল ফোনে ভোট চাচ্ছেন বিএনপি প্রার্থী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৮, ১৯:২০ আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২০:০৭

একাদশ জাতীয় সংসদ নির্বাচন মুন্সীগঞ্জ-৩ আসনে (মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া) বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আবদুল হাই ভোটারদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ভোট চাচ্ছেন। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে তার মোবাইল ফোন থেকে অডিওবার্তায় ভোট চাওয়া হচ্ছে।

বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আবদুল হাই এ প্রসঙ্গে বলেন, ‘এখনও রাতে বিএনপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। সেনাবাহিনী নামলে পরিস্থিতি শান্ত হবে ভেবেছিলাম, কিন্তু তা হয়নি। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে পারছি না, বাধা দেওয়া হচ্ছে। ভোটারদের কাছে অন্তত একটি মোবাইল ফোন কলের মাধ্যমে বার্তাটুকু পৌঁছাক।’

মুন্সীগঞ্জ-৩ আসনের একাধিক প্রার্থী জানান, সকাল থেকেই ভোটারদের কাছে মোবাইলে অডিওবার্তার মাধ্যমে ভোট চেয়েছেন আবদুল হাই।

অডিওবার্তায় ভোটারদের সালাম দিয়ে তিনি বলছেন, ‘আপনাদের ভোটে নির্বাচিত পাঁচবারের সাবেক সংসদ সদস্য। এলাকার উন্নয়নের জন্য ৩০ তারিখের নির্বাচনে আপনাদের ভোট ও দোয়া চাই।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি