নির্বাচনি সহিংসতার ঘটনায় ময়মনসিংহে ১৫ দিনে অর্ধশত মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৮, ১৬:৩২ আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৪

ময়মনসিংহ

একাদশ জাতীয় সংসদকে সামনে রেখে গত ১৫ দিনে ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের ১৩ থানায়  বিএনপি-জামায়াতর নেতাকর্মীদের বিরুদ্ধে অর্ধশত মামলা দায়ের করেছে পুলিশ। ১১ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সময়ে এসব মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন এসব তথ্য জানিয়েছেন।  

তিনি জানান, নির্বাচনি সহিংসতা এবং নাশকতার অভিযোগেই বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিটি মামলা দায়ের করা হয়েছে। নির্বাচন কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

জানা যায়, গত ২২ ডিসেম্বর ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওই আসনের বিএনপি সমর্থিত জাতীয় ঐক্যফন্টের প্রার্থী শাহ শহীদ সারোয়ারসহ ১৩০ জনের নামে ও ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে পুলিশ। এদিকে গত ২৫ ডিসেম্বর ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপি প্রার্থীর নেতৃত্বে উপজেলা সদরে মিছিল বের করলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সাংবাদিক ও পুলিশসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে নাশকতার অভিযোগে বিএনপির প্রার্থী ফখর উদ্দিন বাচ্চুসহ শতাধিক নেতাকর্মীর নামে ও ৫০০-৭০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছে।

ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, নাশকতার মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিকিৎসকের অবহেলায় স্ত্রীর মৃত্যু, ‘মামলা করবেন না’ শর্তে টাকা নেন স্বামী
চিকিৎসকের অবহেলায় স্ত্রীর মৃত্যু, ‘মামলা করবেন না’ শর্তে টাকা নেন স্বামী
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে
ফিনল্যান্ডের ‘সান্তা ক্লজ এক্সপ্রেস’ ট্রেনের কেবিনেই ব্যক্তিগত বাথরুম, ভাড়া কত?
ফিনল্যান্ডের ‘সান্তা ক্লজ এক্সপ্রেস’ ট্রেনের কেবিনেই ব্যক্তিগত বাথরুম, ভাড়া কত?
সোহেল আফ্রিদি কোথায়?
সোহেল আফ্রিদি কোথায়?
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট