গাজীপুরে স্কুলছাত্র নিফাত হত্যার ঘটনায় আটক ৫

গাজীপুর প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৮, ১৩:১৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৩:১৪

নিফাত হত্যার ঘটনায় গ্রেফতার ৫

গাজীপুরে স্কুল ছাত্র ইফতিয়াক হোসেন নিফাত (১১) হত্যার ঘটনায় পাঁচজনকে আটক করেছে র‌্যাব-১ সদস্যরা। শুক্রবার বেলা ১২টার দিকে মহানগরের বাহাদুরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের লেফট্যানেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়ে নিশ্চিত করেছেন।

রফিকুল পরিবার নিয়ে বাহাদুরপুর তুলসি ভিটা এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতো।

আটককৃতরা হলো, নেত্রকোণা সুসং দুর্গাপুর উপজেলার নোয়াপাড়া এলাকার রজব আলীর স্ত্রী রোজিনা বেগম (৪৫) ছেলে রফিকুল ইসলাম (২৬) ও তার স্ত্রী তানজিনা (১৮), আলী আহম্মেদের স্ত্রী মাজেদা বেগম (৪০) ও কবিরুল ইসলামের স্ত্রী মঞ্জুরা বেগম (২৫)।

ওই এলাকার হযরত আলীর ছেলে নিফাত স্থানীয় ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল থেকে এ বছর প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায়। বুধবার বেলা ১২টার দিকে বাড়ির পাশের রাস্তায় খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে অপহরণকারীরা নিফাতের মুক্তির জন্য মুঠোফোনে তার বাবার কাছে ৩০ লাখ টাকা দাবি করেছিল বলে জানান নিফাতের মামাতো ভাই আশাদুল হক।

র‌্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, নিখোঁজ হওয়ার আগে রফিকুল ও  নিফাত একসাথে ব্যাটমিন্টন খেলছিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী অপহরাণকারী রফিক নিফাতকে তার ভাড়া বাসায় আটকে রেখে তার বাবার কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা চাওয়ার সময় নিফাত চিৎকার করলে তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় অপহরণকারীরা। পরে নিফাতের গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর রাতেই লাশ নিফাতের বাড়ির পাশে আম বাগানে ফেলে রাখে তারা।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
মান্নান মোহাম্মদের নির্দেশনায় আসছে ‘ফোক স্টুডিও’
মান্নান মোহাম্মদের নির্দেশনায় আসছে ‘ফোক স্টুডিও’
দুই গাড়ির মাঝে পড়ে জামায়াত নেতার হাত বিচ্ছিন্ন, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
দুই গাড়ির মাঝে পড়ে জামায়াত নেতার হাত বিচ্ছিন্ন, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
বেনজীরকে দেশে ফেরানোর সর্বশেষ অবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীরকে দেশে ফেরানোর সর্বশেষ অবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত