বরিশালের ৮০৫ কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম

বরিশাল প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৮, ১৫:১১আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৫:১৮

বরিশালের ৮০৫ কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের ৮০৫টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার, ব্যালট বক্সসহ যাবতীয় নির্বাচনি সরঞ্জাম। শনিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার পর থেকে জেলার ১০ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে স্ব-স্ব কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনি সামগ্রী বুঝে নেন। এরপর পরই তারা নিরাপত্তা বাহিনীসহ স্ব-স্ব কেন্দ্রের উদ্দেশে রওয়ানা হন। কেন্দ্রে কেন্দ্রে রাত্রী যাপনের পর আগামীকাল রবিবার সকাল ৮টায় শুরু হবে বহুল প্রত্যাশিত ভোট।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সদর (বরিশাল-৫) আসনের ১৭৪টি কেন্দ্রের ব্যালট পেপার ও ব্যালট বক্সসহ যাবতীয় নির্বাচনি সামগ্রী ১৭৪জন প্রিজাইডিং কর্মকর্তার কাছে বুঝিয়ে দেওয়া হয়। পরে তারা সেখানে মালামাল গণানা করে করে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওয়ানা হন। 

একইভাবে বরিশাল-১ আসনের ১১৫টি কেন্দ্রে, বরিশাল-২ আসনে ১৩৬টি কেন্দ্রে, বরিশাল-৩ আসনে ১২৩টি কেন্দ্রে, বরিশাল-৪ আসনে ১৪৮টি কেন্দ্রে এবং বরিশাল-৬ আসনের ১০৯টি কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সব ধরনের নির্বাচনি সামগ্রী পাঠানো হয়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জার্মানির বিপক্ষে ইতিহাসের দ্বারে আইভরি কোস্ট, নকআউট নিশ্চিত করার সুযোগ
জার্মানির বিপক্ষে ইতিহাসের দ্বারে আইভরি কোস্ট, নকআউট নিশ্চিত করার সুযোগ
বাড্ডায় ছুরিকাঘাতে নারীর মৃত্যু 
বাড্ডায় ছুরিকাঘাতে নারীর মৃত্যু 
গোল উৎসবে সুইডেনকে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস
গোল উৎসবে সুইডেনকে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস
বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসেছিলেন এসিল্যান্ড, কুপিয়ে জখম করলো কারা
বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসেছিলেন এসিল্যান্ড, কুপিয়ে জখম করলো কারা
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা