ভোটের সরঞ্জাম পৌঁছাতে শুরু করেছে দিনাজপুরের ৭৯১ কেন্দ্রে

দিনাজপুর প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৫:৫০

ভোটের সরঞ্জার পৌঁছাতে শুরু করেছে দিনাজপুরের ৭৯১ কেন্দ্রে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য দিনাজপুর জেলার ৭৯১টি কেন্দ্রে নিজ নিজ উপজেলা থেকে পৌঁছাতে শুরু করেছে নির্বাচনি সরাঞ্জাম। আজ শনিবার সকাল ১১ টা থেকে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব সরঞ্জাম বিতরণ শুরু হয়। নির্বাচনে দায়িত্বপালনকারী কর্মকর্তা ও সংশ্লিষ্টরা ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জামা নিয়ে কেন্দ্রগুলোতে পৌঁছাতে শুরু করবে। আজ সন্ধ্যার মধ্যে তারা নিজ নিজ কেন্দ্রে এসব সরঞ্জামা নিয়ে পৌঁছাবেন।

জেলার ১৩টি উপজেলা থেকে ৬টি সংসদীয় আসনের ৭৯১টি কেন্দ্রে এসব সরঞ্জাম পৌঁছানো হবে। দিনাজপুর জেলার মোট ৭৯১ কেন্দ্রের মধ্যে ৬৮০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটের সরঞ্জার পৌঁছাতে শুরু করেছে দিনাজপুরের ৭৯১ কেন্দ্রে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য জেলার ৬টি সংসদীয় আসনে গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্রগুলোতে মোট ১১ হাজার ২০৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোটকেন্দ্রে ও টহল দায়িত্ব পালন করবেন। প্রত্যেকটি ভোট কেন্দ্রে ২ জন অস্ত্রধারী ও ৮ জন লাঠিয়াল মিলে ১০ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবে। এর মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা রয়েছে। তালিকাভুক্ত কেন্দ্রগুলোর মধ্যে সাধারণ কেন্দ্রে একজন অস্ত্রধারী পুলিশ সদস্য এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২ জন অস্ত্রধারী পুলিশ সদস্য থাকবে। এছাড়া টহল ডিউটিতে বিজিবির ১ হাজার ২৩০ জন সদস্য, র‍্যাব ১১২ সদস্য, সেনাবাহিনীর প্রায় ২০০ সদস্য, পুলিশের ১ হাজার ৭৫১ জন সদস্য দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তার জন্য ভোটের দিনে ৩১ জন নির্বাহী ম্যাজিস্টেট এবং ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভোটকেন্দ্র এলাকাগুলোতে দায়িত্ব পালন করবেন।



 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
কুনহার গোলে এগিয়ে ব্রাজিল
কুনহার গোলে এগিয়ে ব্রাজিল
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার