‘নারায়ণগঞ্জে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বেশি সংখ্যক পুলিশ মোতায়েন’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৫:৫১

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘নারায়ণগঞ্জে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বেশি  সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে। নদীবেষ্টিত ইউনিয়ন ও ভোট কেন্দ্রগুলোতে আমাদের নজরদারি বেশী থাকবে।  নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। পাঁচটি ভাগে ভাগ করে আইনশৃঙ্খলা বাহিনীর সকলকে ব্রিফ করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত টিম ভোটকেন্দ্রের মালামাল নিয়ে যাবে। জনগণ  যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে সে ব্যবস্থা আমরা করবো। আমরা সমস্ত কেন্দ্রের দায়িত্ব পালন করবো। কোথাও কোনও ঝামেলা হবে না।’

শনিবার (২৯ নভম্বের) দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ হারুন তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মঞ্জুর কাদের, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম এ হক প্রমুখ।

এদিকে সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আইনশৃঙ্খলা বাহিনী নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের ব্যালট  বাক্স ও ব্যালট পেপারসহ বিভিন্ন নির্বাচনি সরঞ্জামাদি পাঠানো শুরু করেছে। প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে আনসার ও পুলিশ সদস্যরা এসব সামগ্রী বিভিন্ন কেন্দ্রে নিয়ে গিয়ে ভোট গ্রহণরে প্রস্তুতি নিচ্ছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি আলী আকবর গ্রেফতার
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি আলী আকবর গ্রেফতার
‘মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল-প্রসিকিউশন সংখ্যা’
‘মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল-প্রসিকিউশন সংখ্যা’
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
ভাটারায় ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু, পরিবারের দাবি ‘হত্যা’
ভাটারায় ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু, পরিবারের দাবি ‘হত্যা’
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
আজিজুল হাকিম যখন একজন নিঃস্বার্থ বাবা
আজিজুল হাকিম যখন একজন নিঃস্বার্থ বাবা