নরসিংদী-৩ আসনে নৌকাকে সমর্থন দিলেন লাঙ্গলের প্রার্থী

নরসিংদী প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৭ আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৭

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ খাঁন এর হাতে নৌকা তুলে দেন জাতীয় পার্টির প্রার্থী আলমগীর কবির নরসিংদী-৩ (শিবপুর) আসনে জাতীয় পার্টির প্রার্থী আলমগীর কবির নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের প্রার্থী জহিরুল হক ভূঁইয়া মোহনকে পূর্ণ সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে মোহনের নির্বাচনি কার্যালয়ে এসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ খাঁন এর হাতে নৌকা তুলে দিয়ে এই সমর্থন জানান জাতীয় পার্টির প্রার্থী ।

নৌকা মার্কার সমর্থন দিয়ে আলমগীর কবির বলেন, ‘কোনও চাপ বা হুমকিতে নয়; দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশে মহাজোট প্রার্থী জহিরুল হক ভূঁইয়া মোহনকে সমর্থন দিয়েছি। আমরা চাই এই আসনে নৌকা প্রতীক সর্বোচ্চ ভোটে বিজয়ী হোক। আমরা নৌকার পক্ষে কাজ করবো।’

এসময় আলমগীর কবিরের সঙ্গে ছিলেন—উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী সদস্য ও জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রেজাউল করিম বাছেদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া প্রমুখ।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আশুলিয়ায় শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
আশুলিয়ায় শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেলো ব্যবসায়ীর
১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেলো ব্যবসায়ীর
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ‘মুরাসু’
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ‘মুরাসু’
বনানীতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ফিলিপাইনি নারী মারা গেছেন
বনানীতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ফিলিপাইনি নারী মারা গেছেন
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম