চাঁদপুরে পুলিশের গাড়িতে আগুন, আহত ৩

চাঁদপুর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ১১:৪২ আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:৪২

চাঁদপুর চাঁদপুর-৩ আসনে (সদর হাইমচর) হাইমচর উপজেলার উত্তর আলগী এলাকায় পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় পুলিশের দুই সদস্যসহ গাড়ির চালক আহত হন। রবিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হাইমচর উপজেলার উত্তর আলগী এলাকায় টহলরত পুলিশের একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টহলের সময় পুলিশের রিকুইজিশন করা একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে পুলিশের দুই সদস্যসহ গাড়িচালক আহত হন।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জামায়াত কর্মীকে মারধর করছিলেন বিএনপির নেতাকর্মী, উদ্ধারে গিয়ে ওসি আহত
জামায়াত কর্মীকে মারধর করছিলেন বিএনপির নেতাকর্মী, উদ্ধারে গিয়ে ওসি আহত
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান
আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন