ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। রবিবার (৩০ ডিসেম্বর) দুপুরে নিজ বাসায় এক সংবাদ সম্মেলন ডেকে এই ঘোষণা দেন তিনি।
সালমা ইসলাম সাংবাদিকদের জানান, তার নির্বাচনি আসনের কেন্দ্রগুলো থেকে এজেন্টদের জোর করে বের দেওয়া হয়েছে। তিনি নৌকা মার্কায় সিল মারার অভিযোগ তোলেন।
সালমা ইসলাম জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। ঢাকা-১ আসনে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী হলেন সালমান এফ রহমান এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কাস্তে মার্কার প্রার্থী আবিদ হোসাইন।








