নাটোর-২ আসনে লাঙ্গল প্রার্থীর নির্বাচন বর্জন

নাটোর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৫আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৫

নাটোর নাটোর-২ (সদর) আসনের লাঙ্গল প্রতীক প্রার্থী জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান সেন্টু নির্বাচন বর্জন করেছেন। নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে রবিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টায় শহরের কানাইখালি এলাকায় নিজ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে মজিবুর রহমান সেন্টু দাবি করেন, নির্বাচনি এলাকায় ভোটকেন্দ্রগুলোতে তার মনোনীত এজেন্টেদেরকে আওয়ামী লীগপন্থী লোকজন জোর করে বের করে দেয় এবং তাদের মনগড়া ব্যক্তিদের দিয়ে লাঙ্গলের এজেন্ট নিয়োগ করে। সমস্ত কেন্দ্রগুলোতে সাধারণ ভোটারদেরকে নৌকা মার্কা প্রতীকে তাদের মনোনীত এজেন্টদের সামনে সিল দিতে বাধ্য করছে। এসব তিনি নিজের চোখে দেখে নির্বাচনি পরিবেশ না থাকায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

/এআর/
সম্পর্কিত
পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন সেই ১৪ পরীক্ষার্থী, গ্রেফতার ১
রাজশাহী অঞ্চলে ছড়াচ্ছে এইচআইভি, আতঙ্কের নাম গোপন নেটওয়ার্ক
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
সর্বশেষ খবর
কান্নাভেজা বিদায়ে অবসর নিয়ে যা বললেন রোনালদো
কান্নাভেজা বিদায়ে অবসর নিয়ে যা বললেন রোনালদো
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস
ডি কেটেলারার জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে বেলজিয়াম
ডি কেটেলারার জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে বেলজিয়াম
বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ
বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ
সর্বাধিক পঠিত
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
বিদেশিদের জন্য ভিসার নতুন দরজা খুলছে বাংলাদেশ
বিদেশিদের জন্য ভিসার নতুন দরজা খুলছে বাংলাদেশ
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল