শ্রীমঙ্গলে বিএনপির প্রধান নির্বাচনি সমন্বয়ক গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ১৩:৫৫আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৪

মৌলভীবাজার

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম সিদ্দিকীকে গ্রেফতার করেছে পুলিশ। নূরুল আলম মৌলভীবাজার-৪, শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে বিএনপি প্রার্থী মুজিবুর রহমান চৌধুরীর (হাজী মুজিব) প্রধান নির্বাচনি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা ও উপ-পরিদর্শক রুবেনা আক্তার বলেন, ‘শনিবার দুপুরে শহরের ভানুগাছ রোডে একটি পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নূরুল আলম সিদ্দিকীর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।’

এছাড়া বিকালে শহরের কলেজ রোড এলাকা থেকে আব্দুস শুকুর নামে এক ছাত্রদল কর্মীকে আটক করা হয়।

এছাড়াও রবিবার ভোর রাতে যুবদল নেতা ও পৌর কাউন্সিলর মীর এম এ সালামের বাসায় পুলিশ অভিযান চালায়।

শ্রীমঙ্গল পৌর কাউন্সিলর মীর এম এ সালাম বলেন, ‘আমাকে গ্রেফতারের জন্য পুলিশ আমার বাসায় তল্লাশি করেছে। আমি পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই সরে যাই।’

তিনি অভিযোগ করে বলেন, ‘শ্রীমঙ্গলের দুটি ভোটকেন্দ্র কলেজ সেন্টার ও সুইনগড় কেন্দ্রে দরজা বন্ধ করে জালভোট দেওয়া হয়েছে।’

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘কেপ ভার্দে আমাদের শিখিয়েছে, কোনও ম্যাচই সহজ নয়’
‘কেপ ভার্দে আমাদের শিখিয়েছে, কোনও ম্যাচই সহজ নয়’
জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে
জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে
ডিবির অভিযানে বোমা হামলা, ছিনিয়ে নেওয়া হলো আসামি
ডিবির অভিযানে বোমা হামলা, ছিনিয়ে নেওয়া হলো আসামি
শূন্য হাতে বিদায় রোনালদোর, কোয়ার্টার ফাইনালে স্পেন
শূন্য হাতে বিদায় রোনালদোর, কোয়ার্টার ফাইনালে স্পেন
সর্বাধিক পঠিত
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
বিদেশিদের জন্য ভিসার নতুন দরজা খুলছে বাংলাদেশ
বিদেশিদের জন্য ভিসার নতুন দরজা খুলছে বাংলাদেশ
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল