জনগণকে কথা দিয়েছি তাই চারটা পর্যন্ত দেখবো, পরে সিদ্ধান্ত নেবো: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ১৫:২৭ আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৭:১৬

নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন করছেন ফখরুল ইসলাম আলমগীর

‘আমরা জাতিকে কথা দিয়েছি, নির্বাচনে আমরা থাকবো। তাই ৪টা পর্যন্ত আমরা দেখবো, তারপর দলগত ও জোটগতভাবে সিদ্ধান্ত নেবো।’  এ অবস্থায় বিএনপি নির্বাচন বর্জন করছেন কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ফখরুল এ কথা বলেন

রবিবার দুপুর ১টা ৩০ মিনিটে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘প্রশাসনিক যন্ত্রকে ব্যবহার করে সরকার নির্বাচনের নামে জনগণের সঙ্গে একটা তামাশা করেছে। এই নির্বাচন পুরোপুরি প্রহসনে পরিণত হয়েছে।’

তিনি আরও  বলেন, ‘যখন আমি সকালে ভোট দিলাম তখন ভোটারদের বিরাট লাইন দেখি, উৎসাহও দেখেছি। কিন্তু তখনই আওয়ামী লীগ ভাবলো এভাবে যদি মানুষ ভোট দিতে থাকে তবে তাদের ভরাডুবি সুনিশ্চিত। তখনই সরকার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ভোটারদের ভোটকেন্দ্র থেকে তাড়িয়ে দিয়ে নৌকার পক্ষে সিল মারতে থাকে। সারা দেশেই এই চিত্র, কোথাও কোনও সুষ্ঠু নির্বাচন হচ্ছে না।   

তিনি বলেন, ‘সরকারের এই প্রবণতার লক্ষণ আমরা আগেই অনুমান করেছিলাম এবং আপনাদের বলেছিলাম।’ 

তিনি দুঃখ করে বলেন, ‘এটা দেশের বিরাট ক্ষতি, নির্বাচনের পুরো ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এবং প্রশাসন সম্পর্কে মানুষের মনে চিরস্থায়ী অনাস্থা তৈরি করে দিয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেট্রোবাংলায় ৭৫৩ জনের নিয়োগ, আবেদন চলছে
পেট্রোবাংলায় ৭৫৩ জনের নিয়োগ, আবেদন চলছে
দাওয়াত পেয়েও অনুষ্ঠানে না এসে বিরোধীদল ধোঁকাবাজির পরিচয় দিয়েছে: শাহে আলম
দাওয়াত পেয়েও অনুষ্ঠানে না এসে বিরোধীদল ধোঁকাবাজির পরিচয় দিয়েছে: শাহে আলম
ফ্রান্সে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা
ফ্রান্সে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা
এমপির ভাতিজা পরিচয়ে সাংবাদিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
এমপির ভাতিজা পরিচয়ে সাংবাদিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের