পাবনায় ২ আসনে ধানের শীষ প্রার্থীর নির্বাচন বর্জন

পাবনা প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ২২:০৩ আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২২:২১

পাবনার ৫টি আসনের মধ্যে পাবনা-৪ (ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা) এবং পাবনা-৫ আসনে (পাবনা সদর) ধানের শীষ প্রতীকের প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে সুষ্ঠু এবং শন্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে বলে দাবি করা হলেও বিএনপি ও সমমনা দলগুলো নানান অভিযোগ করেছে। পাবনায় ২ আসনে ধানের শীষ প্রার্থীর নির্বাচন বর্জন

দুপুর ১২টার দিকে ফরিদপুর উপজেলার ডেমরা বাজার এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।

নির্বাচন চলাকালে বেলা ১২টার দিকে পাবনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী ইকবাল হোসাইন এবং দুপুরের পর পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব নির্বাচন বর্জনের ঘোষণা দেন। ইকবাল হোসাইন নিজে এবং হাবিবের পক্ষে তার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আখতারুজ্জামান গণমাধ্যম কর্মীদের কাছে বিষয়টি নিশ্চিত করেন।

এদিন সকাল ৮টা থেকে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য কেন্দ্রে আসেন। সকাল থেকে পাবনা সদরসহ জেলার সকল ভোটকেন্দ্রে ভোটারদের লাইন থাকলেও দুপুরের পর থেকে ভোটারদের উপস্থিতি কমতে থাকে। এদিন দুপুর একটার পর থেকে পাবনা-৩ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের নগণ্য উপস্থিতি চোখে পড়েছে।

এসব কেন্দ্রের মধ্যে রয়েছে চাটমোহরের আগসোয়াইল, গুনাইগাছা, ভাঙ্গুড়া ইউনিয়ন, ফরিদপুর গোলাপনগর, বিলচান্দক, কেনাই ও  দিঘুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ইত্যাদি। এসব কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন, উল্লেখিত সময়ের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

/এএমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিষাক্ত ধোঁয়াশা দূর করতে আকাশে শুষ্ক বরফ ছিটাচ্ছে ইন্দোনেশিয়া
বিষাক্ত ধোঁয়াশা দূর করতে আকাশে শুষ্ক বরফ ছিটাচ্ছে ইন্দোনেশিয়া
বালিতে দুর্ঘটনার পর নুসরাতের অস্ত্রোপচার, অভিনেত্রীর টিম যা জানালো
বালিতে দুর্ঘটনার পর নুসরাতের অস্ত্রোপচার, অভিনেত্রীর টিম যা জানালো
আসাদুজ্জামান নূর ও জ্যাকবের দুর্নীতির মামলায় প্রতিবেদন জমার দিন পেছালো 
আসাদুজ্জামান নূর ও জ্যাকবের দুর্নীতির মামলায় প্রতিবেদন জমার দিন পেছালো 
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
সর্বাধিক পঠিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব