পঞ্চমবারের মতো নির্বাচিত হলেন শম্ভু

বরগুনা প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৮, ১০:০২আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১০:১৬

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনের বর্তমান সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বেসরকারিভাবে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

৩ লাখ ১৭ হাজার ৬২২ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মতিয়ার রহমান তালুকদার পেয়েছেন ১৫ হাজার ৮৫০ ভোট।

শম্ভু টানা ৪০ বছরেরও বেশি সময় ধরে বরগুনা জেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংযুক্ত। ২৫ বছরেরও বেশি সময় ধরে রয়েছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে। ১৯৯৬ সালে সাংসদ নির্বাচিত হয়ে প্রথমে নৌপরিবহন মন্ত্রনালয়ের উপমন্ত্রী পরে খাদ্য উপমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।

শম্ভু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জনগণ আমাকে ভালোবাসে তাই আবারো তাদের খেদমত করার জন্য আমাকে নির্বাচিত করেছে। আগামীতে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে যাতে বরগুনার উন্নয়নে কাজ করতে পারি এবং সেই সঙ্গে বরগুনাকে একটি মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় মহেশখালী
ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় মহেশখালী
বাংলাদেশের ডারউইন জয়সহ টেস্ট ইতিহাসের স্মরণীয় ১০ অঘটন 
বাংলাদেশের ডারউইন জয়সহ টেস্ট ইতিহাসের স্মরণীয় ১০ অঘটন 
সুন্দরবনে পর্যটকবাহী নৌযানগুলোকে মানতে হবে যেসব নির্দেশনা
সুন্দরবনে পর্যটকবাহী নৌযানগুলোকে মানতে হবে যেসব নির্দেশনা
কলকাতায় হোটেলে আগুনে নিহত ৯ জনই বাংলাদেশি: এনডিটিভি
কলকাতায় হোটেলে আগুনে নিহত ৯ জনই বাংলাদেশি: এনডিটিভি
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক