ইমরান এইচ সরকারের জামানত বাজেয়াপ্ত হচ্ছে

কুড়িগ্রাম প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৮, ১১:৪২আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১১:৪২

ডা. ইমরান এইচ সরকার (ফাইল ছবি) কুড়িগ্রাম-৪ আসন (রৌমারী, রাজীবপুর ও চিলমারী উপজেলা) থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। তিনি তার আসনের তিন উপজেলায় মোট ২ হাজার ৭৭৫ ভোট পেয়েছেন যা ওই আসনে কাস্টিং ভোটের এক অষ্টমাংশের কম। ফলে এ নির্বাচনে জামানত হারাচ্ছেন ইমরান এইচ সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রাকিব।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম-৪ আসনে মোট ভোটার ২ লাখ ৮৯ হাজার ১২০ জন। মোট ১৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট বৈধ ভোট সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৩৯৯। এ আসনে জামানত ফেরতের জন্য অন্তত ২৯ হাজার ৫০০ ভোট পাওয়া প্রয়োজন।

কুড়িগ্রাম-৪ আসনের মোট বৈধ ভোটের তথ্য বিশ্লেষন করে দেখা যায়, এ আসনে মোটরগাড়ি প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া ডা. ইমরান এইচ সরকার ও লাঙ্গল প্রতীকে অংশ নেওয়া জাতীয় পার্টির প্রার্থী মেজর (অব.) আশরাফ উদ দৌলা তাজসহ ( মোট প্রাপ্ত ভোট ৩৩৩) মোট ১৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

এ আসনে মোট ১৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এরমধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ প্রার্থী মো.জাকির হোসেন ১ লাখ ৬২ হাজার ৬৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৯৬০ ভোট।

এদিকে ইমরান এইচ সরকার এ নির্বাচন প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্টজনেরা। তবে এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে ডা. ইমরান এইচ সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী