বাংলাদেশের জনগণ অল্পতেই খুশি হয়: রওশন এরশাদ

ময়মনসিংহ প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৮, ১২:৫৮ আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৪:১০

রওশন এরশাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা বাংলাদেশের দেশের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। তারা অল্পতেই খুশি হয়ে যায়। ময়মনসিংহ-৪ সদর আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ একথা বলেছেন। সোমবার ময়মনসিংহ সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘জনগণের জন্য আমরা সবাই মিলে মিশে একসঙ্গে কাজ করবো, যাতে তাদের একটি সুন্দর উন্নত জীবন উপহার দিতে পারি।’ 

সোমবার সকাল থেকেই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আবারও নির্বাচিত হওয়ায় রওশন এরশাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন। 

তিনি বলেন, নতুন প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে নিয়ে কাজ করতে হবে।

আগামী দিনে মহাজোটের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ময়মনসিংহ সদরের অসমাপ্ত কাজ সমাপ্ত করার কথা জানান রওশন।

 

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেট্রোবাংলায় ৭৫৩ জনের নিয়োগ, আবেদন চলছে
পেট্রোবাংলায় ৭৫৩ জনের নিয়োগ, আবেদন চলছে
দাওয়াত পেয়েও অনুষ্ঠানে না এসে বিরোধীদল ধোঁকাবাজির পরিচয় দিয়েছে: শাহে আলম
দাওয়াত পেয়েও অনুষ্ঠানে না এসে বিরোধীদল ধোঁকাবাজির পরিচয় দিয়েছে: শাহে আলম
ফ্রান্সে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা
ফ্রান্সে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা
এমপির ভাতিজা পরিচয়ে সাংবাদিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
এমপির ভাতিজা পরিচয়ে সাংবাদিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের