বিএনপি সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ

বরিশাল প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৮ আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৭:০৯

বিএনপি সমর্থক শাকিলের বাড়ি বরিশালের রূপাতলী গাউসিয়া সড়কে বিএনপি সমর্থক শাকিল খানের বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় শাকিলের মা পারভীন বেগম আহত হয়েছেন। এ ঘটনার জন্য শাকিল মহানগর আওয়ামী লীগের এক নেতাকে দায়ী করেছেন। সোমবার (৩১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

শাকিলের দাবি, তাদের বাড়ির রাস্তায় এক প্রতিবেশী মালামাল রাখেন। এতে বাধা দেয় তার মা পারভীন বেগম। এ ঘটনায় প্রতিবেশীর পক্ষ নিয়ে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মনির মোল্লা এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা পিংকু কর্মকারের নেতত্বে একদল লোক ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তারা শাকিলকে খুঁজতে থাকে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। বাধা দিলে হামলাকারীরা তার মাকে মারধর করে।

এ বিষয়ে জানতে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমানের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, দুর্বৃত্তদের হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিনামূল্যে গ্যালারিতে বসে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ
বিনামূল্যে গ্যালারিতে বসে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ
সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
একদিনে ডেঙ্গুতে প্রাণ গেলো তিনজনের, নতুন ভর্তি ১২৯৯
একদিনে ডেঙ্গুতে প্রাণ গেলো তিনজনের, নতুন ভর্তি ১২৯৯
এনসিপি পুরোপুরি জামায়াতের পেটে ঢুকে গেছে: আবু হানিফ
এনসিপি পুরোপুরি জামায়াতের পেটে ঢুকে গেছে: আবু হানিফ
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের