বাসাইলে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৯, ১২:৩৯আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১২:৩৯

বাসাইলে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার টাঙ্গাইলের বাসাইলে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মনোয়ারা বেগম (৪২)। মঙ্গলবার (১ জানুয়ারি) বেলা ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। ওই নারী বাসাইল উপজেলার নথখোলা পৌলীপাড়া এলাকার ধলা খানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মনোয়ারা বেগমের স্বামী ধলা খান ও ছেলে আল-আমীন দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসী। এজন্য তিনি ওই বাড়িতেই একাই বসবাস করতেন। মঙ্গলবার সকালে স্থানীয়রা তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

ওই নারীর সঙ্গে প্রতিবেশীর জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল বলেও পুলিশ জানায়।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহিন আলী বলেন, ‘নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খামেনির জানাজা আজ
খামেনির জানাজা আজ
বাসা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা
বাসা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা
ইন্টারনেটের ডাটা দ্রুত ফুরিয়ে যাচ্ছে? সাশ্রয় করার কার্যকরী ৭ কৌশল
ইন্টারনেটের ডাটা দ্রুত ফুরিয়ে যাচ্ছে? সাশ্রয় করার কার্যকরী ৭ কৌশল
যুদ্ধ-আসক্ত ইসরায়েলকে চুক্তি নস্যাৎ করতে দেওয়া যাবে না: এরদোয়ান
যুদ্ধ-আসক্ত ইসরায়েলকে চুক্তি নস্যাৎ করতে দেওয়া যাবে না: এরদোয়ান
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
চার দেশ ঘুরে ৪৪ বছর পর ফিরলেন হারিয়ে যাওয়া নুরু মিয়া
চার দেশ ঘুরে ৪৪ বছর পর ফিরলেন হারিয়ে যাওয়া নুরু মিয়া
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব