হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়

হিলি প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৯, ১৮:৪২আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১৮:৪৩

বিজিবি-বিএসএফ

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-এর পতিরাম ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ। এসময় বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ জানুয়ারি) বিকাল ৪টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার হাবিলদার ইদ্রিস আলী বিএসএফের চেকপোস্ট কমান্ডার বিকে হালদারের নিকট বিজিবির পক্ষ থেকে মিষ্টি উপহার দিয়ে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী ও নববর্ষের শুভেচ্ছা জানান। এর আগে দুপুর ২টায় বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার হাবিলদার ইদ্রিস আলী বাংলা ট্রিবিউনকে জানান, ১ জানুয়ারি ভারতের পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী। এজন্য বিএসএফের পক্ষ থেকে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কসহ আমাদের সিপি ক্যাম্পকে ৩ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় আমরাও তাদের মিষ্টি উপহার দিয়ে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী ও ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছি। দু’দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। বেশ কিছুদিন ধরে এই রেওয়াজ চলে আসছে। এতে করে দুবাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরও দৃঢ় হবে বলে জানিয়েছেন তিনি। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫
এজাহারে এমপি নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ
এজাহারে এমপি নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি