কেরানীগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭

কেরানীগঞ্জ প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০১৯, ১৩:১৮আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১৩:১৯

দুগ্রুপের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঢাকার কেরানীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মধু সিটির কর্মচারী ও আওয়ামী লীগ নেতা হাজী আবু সিদ্দিক গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। শনিবার (৫ জানুয়ারি) বিকালে উপজেলার তারানগর ইউনিয়নের ঘাটারচর সড়কে ফুডকোট রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন— মধু সিটি হাউজিং কোম্পানির কর্মচারী মো. সোহাগ (২৭), মো. হাছান(৩৫), মো. আজাদ হোসেন (৪৫) ও মো. তুষার (২৬) এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী আবু সিদ্দিক (৫৫), তার ছেলে মো. সিফাত হোসেন (২৪) ও তার গাড়ির চালক।

হাজী আবু সিদ্দিককে গুরুতর আহত অবস্থায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম তাকে হাসপাতালে দেখতে যান। এ ঘটনা নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। মধু সিটি অফিসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মধু সিটি অফিসের জেনারেল ম্যানেজার গোলাম মোস্তফা বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে হাজী আবু সিদ্দিকের নেতৃত্বে ৭-৮ জন লোক রামদা নিয়ে আমাদের অফিসে জোরপূর্বক ঢুকে অফিস ভাঙচুর করে এবং অফিস স্টাফদের মারধর করে। এসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। আমাদের অফিসের চারজন স্টাফ গুরুতর আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিদ্দিক গ্রুপের কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট এনামুল হক জানান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী আবু সিদ্দিকের ছেলে মো. সিফাত প্রাইভেট নিয়ে বিকালে মধু সিটির অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় অফিসের কর্মচারীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এসময় মধু সিটির অফিসের কর্মচারীরা তার গাড়িতে হামলা চালায় এবং ছেলে সিফাত ও গাড়ির চালককে মারধর করে। এ ঘটনার প্রতিবাদ করতে হাজী আবু সিদ্দিক মধু সিটির অফিসে গেলে অফিসের কর্মচারীরা তাকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মধুসিটির কর্মচারীদের সঙ্গে হাজী আবু সিদ্দিকের মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণমাধ্যমের ওপর সরকারের কোনও হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল
গণমাধ্যমের ওপর সরকারের কোনও হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশের’ প্রস্তুতিতে যুক্ত হলো রাজুভা ওয়েলনেস ও এমআইবিটি
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশের’ প্রস্তুতিতে যুক্ত হলো রাজুভা ওয়েলনেস ও এমআইবিটি
রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য আড়াই কোটি অস্ট্রেলিয়ান ডলার সহায়তার ঘোষণা
রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য আড়াই কোটি অস্ট্রেলিয়ান ডলার সহায়তার ঘোষণা
পাকিস্তানে ‘জেন-জি’ আন্দোলন কেন ব্যর্থ হয়? 
পাকিস্তানে ‘জেন-জি’ আন্দোলন কেন ব্যর্থ হয়? 
সর্বাধিক পঠিত
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?