বীর বাহাদুর মন্ত্রী হওয়ায় মিষ্টি বিতরণ

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
০৮ জানুয়ারি ২০১৯, ১৮:০০আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৮:১৬

বীর বাহাদুর মন্ত্রী হওয়ায় মিষ্টি বিতরণ (ছবি– প্রতিনিধি)

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান থেকে টানা ছয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বীর বাহাদুর উশৈসিং। এরপর তাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীও করা হয়েছে। এ আনন্দে বান্দরবানের লামা উপজেলার সরই এলাকায় মিষ্টি বিতরণ করে‌ছে ইউনিয়ন আওয়ামী লীগ।

মিষ্টি বিতরণের সময় উপস্থিত ছিলেন– সরই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আলম মেম্বর, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক (হেডম্যান) ধর্য্যধন ত্রিপুরা প্রমুখ।

এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আলম মেম্বর বলেন, ‘বীর বাহাদুর ছয় বারের মতো এমপি হওয়ায় আমরা গর্বিত। তিনি জেলার অহংকার। বীর বাহাদুরের কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সন্তুষ্ট। আর এ জন্য তিনি তাকে (বীর বাহাদুর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। এজন্য আমরা বান্দরবানবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী