ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের তিনটি কেন্দ্রে পুনঃভোটগ্রহণ আজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৯, ১৮:৪১ আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ০৮:১৩

ব্রাহ্মণবাড়িয়া


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের আশুগঞ্জ উপজেলার তিনটি কেন্দ্রে পুনঃভোট গ্রহণ আগামীকাল (বুধবার) অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা এই ভোটগ্রহণ চলবে।
ভোটকেন্দ্র তিনটি হচ্ছে উপজেলার যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই তিনটি কেন্দ্রে মোট ভোটের সংখ্যা ১০ হাজার ৫৭৪টি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন অফিস। 
এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আশুগঞ্জ উপজেলা নিবা্হী অফিসার মৌসুমী বাইন হীরা সাংবাদিকদের জানান, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থগিত তিনটি কেন্দ্রে ৩৩৯শ’ জন পুলিশ ও ১৩৬ জন আনসার এবং দুই প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবেন। তিনটি কেন্দ্রে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। মঙ্গলবারই পুলিশ ও বিজিবি সদস্যরা ভোটকেন্দ্রে পৌঁছে গেছে।
উল্লেখ্য, এ আসন মহাজোটের শরিক দল জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন জাতীয় পার্টি, বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ ১৩ জন। জাতীয় পার্টি থেকে বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে মনোনয়ন না দিয়ে মনোনয়ন দেওয়া হয় অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার জামাতা জাতীয় পার্টির বর্তমান প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়াকে। মনোনয়ন না পেয়ে অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা নির্দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। পরে জামাই রেজাউল পান লাঙল প্রতীক এবং শ্বশুর জিয়াউল হক মৃধা পান সিংহ প্রতীক। নানান নাটকীয়তার পর নির্বাচনের মাত্র দু’দিন আগে ২৮ ডিসেম্বর বিকেলে এক সংবাদ সম্মেলনে রেজাউল ইসলাম ভূইয়া তার শ্বশুর জিয়াউল হক মৃধাকে সমর্থন করে নির্বাচন থেকে সড়ে দাঁড়ান।
নির্বাচনে বিএনপির আব্দুস সাত্তার ভূইয়া (ধানের শীষ প্রতীক) ৮২ হাজার ৭২৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মঈন উদ্দিন মঈন (কলার ছড়া প্রতীকে) ভোট পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট। অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা (সিংহ) পেয়েছেন ৩৯,৩০৫ ভোট।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ-ভিত্তিক কম্পিউটিং নেটওয়ার্ক গড়ে তুলছে চীন
মহাকাশ-ভিত্তিক কম্পিউটিং নেটওয়ার্ক গড়ে তুলছে চীন
গুমের পর ফিরে না আসা ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে
গুমের পর ফিরে না আসা ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে
হাম উপসর্গে একদিনে ৬ জনের মৃত্যু
হাম উপসর্গে একদিনে ৬ জনের মৃত্যু
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা