গাইবান্ধায় মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৯, ২১:০০আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২১:০৬

গ্রেফতার

মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজাকার বাহিনীর কমান্ডার মোফাজ্জল হোসেন প্রধানকে (৭২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ জানুয়ারি) বিকালে গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের শ্রীমুখ গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোফাজ্জল হোসেন প্রামাণিক উপজেলার শিবপুর ইউনিয়নের শ্রীমুখ গ্রামের মৃত এলাহী বকসের ছেলে।

পুলিশ জানান, মোফাজ্জল হোসেন প্রধান মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ –এ দায়ের হওয়া মামলার আসামি। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর থেকে মোফাজ্জল হোসেন পলাতক ছিলেন। গোপন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, গ্রেফতার মোফাজ্জল হোসেন প্রধানকে গোবিন্দগঞ্জ থানা হাজতে রাখা হয়েছে। পুলিশ পাহারায় আজ রাতেই তাকে ঢাকায় পাঠানো হবে। বৃহস্পতিবার সকালে তাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-১ আদালতে হাজির করা হবে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
রুশ হামলায় দুই মাসে ইউক্রেনের ১ কোটি ৩০ লাখ বই ধ্বংস
রুশ হামলায় দুই মাসে ইউক্রেনের ১ কোটি ৩০ লাখ বই ধ্বংস
ছেলেকে না পেয়ে বাবাকে গ্রেফতার দেখানোর ঘটনায় আসকের নিন্দা
ছেলেকে না পেয়ে বাবাকে গ্রেফতার দেখানোর ঘটনায় আসকের নিন্দা
সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের হাইকোর্টে জামিন
সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের হাইকোর্টে জামিন
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি