লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্রকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৯, ২০:২০আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২০:২৫

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে ইয়াছিন আরাফাত নামে এক ছাত্রকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর পৌর এলাকার পশ্চিম লাহারকান্দি এলাকায় রওযাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা নির্যাতনের শিকার ওই ছাত্রকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক আবদুল কাদের ফয়েজী পলাতক রয়েছেন। আহত ছাত্র পশ্চিম লাহারকান্দি গ্রামের আবদুল লতিফের ছেলে।

আহত ছাত্রের দুলাভাই মো. সলিম বাংলা ট্রিবিউনকে জানান, হিফজুল কোরআন বিভাগের ছাত্র ইয়াছিন আরাফাত বেশ কিছু সমস্যার কারণে বর্তমান মাদ্রাসা থেকে অন্যত্র ভর্তি হতে চাইলে শিক্ষক আবদুল কাদের ক্ষিপ্ত হয়ে তাকে শিকলে বেঁধে বেদম প্রহার করেন।

জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন জানান, খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
র‌্যাবের অভিযানে স্টার্লিং সাবমেশিনগান উদ্ধার, সর্বহারা পার্টির দুই সদস্য গ্রেফতার
র‌্যাবের অভিযানে স্টার্লিং সাবমেশিনগান উদ্ধার, সর্বহারা পার্টির দুই সদস্য গ্রেফতার
জুলাই দিবসে ‘মেসেজ’ পাঠানো নিয়ে যা বললেন নাহিদ ইসলাম
জুলাই দিবসে ‘মেসেজ’ পাঠানো নিয়ে যা বললেন নাহিদ ইসলাম
সার্কভুক্ত শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে উচ্চশিক্ষায় নতুন সুযোগ
সার্কভুক্ত শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে উচ্চশিক্ষায় নতুন সুযোগ
কী আছে জুলাই জাদুঘরে?
কী আছে জুলাই জাদুঘরে?
সর্বাধিক পঠিত
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র