আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশত কারখানা ছুটি

সাভার প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৯, ১২:১০আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৩:০৬

আন্দোলনরত শ্রমিকরা মজুরি বৈষম্যের অভিযোগে আশুলিয়ায় সপ্তম দিনের মতো শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এসময় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন। রবিবার (১৩ জানুয়ারি) সকালে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া শ্রমিক বিক্ষোভের মুখে ওই এলাকার প্রায় অর্ধশত পোশাক কারখানা রবিবারের মতো ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৮টার পর থেকেই শ্রমিকরা আব্দুল্লাপুর-বাইপাইল সড়কে নেমে আসেন। জামগড়া এলাকার বেশ কিছু কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্য শুরু করে। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। পরে টিয়ারসেল ও জলকামান নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এতে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন।

পুলিশের অবস্থান শিল্প পুলিশ ঢাকা-১ এর এসপি সানা সামিনুর রহমান বলেন, শ্রমিকরা সকালে সড়ক অবরোধ করলে জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনও অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়সংকরের সাক্ষাৎ 
খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়সংকরের সাক্ষাৎ 
জুলাই গণহত্যার দ্রুত বিচার চায় জামায়াতসহ ১১ দলীয় জোট
জুলাই গণহত্যার দ্রুত বিচার চায় জামায়াতসহ ১১ দলীয় জোট
বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ 
বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ 
বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব
বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের